বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ১

১। কোন কোন প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে?
উঃ গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ।
২। এক বা একাধিক ধ্বনি দিয়ে কি তৈরি হয়?
উঃ শব্দ।
৩। শব্দের গুচ্ছ দিয়ে কি গঠিত হয়?
উঃ বাক্য গঠিত হয়।
৪। কি দিয়ে মানুষ মনের-ভাব আদান-প্রদান করে।
উঃ বাক্য দিয়ে।
৫। মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে কি বলে?
উঃ ভাষা।
৬। কোনটি একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়?
উঃ ভাষা।
৭। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে কিসে পরিনত হয়েছে?
উঃ লেখার ও ছাপার, সেইসঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে।
৮। দৃষ্টি-শক্তিহীনদের জন্য ভাষাকে বোঝার জন্য কি পদ্ধতি ব্যবহার করা হয়?
উঃ উঁচুনিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতি।
৯। বাক্-শক্তিহীনদের বোঝানোর জন্য কি ধরনের পদ্ধতি মানুষ তৈরি করেছে?
উঃ বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে।
১০। কি ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়?
উঃ জনগোষ্ঠী।
১১। পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে কি কি?
উঃ চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফারসি প্রভৃতি।
১২। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম কি?
উঃ বাংলা ভাষা।
১৩৷ কত লোক পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে?
উঃ প্রায় ত্রিশ কোটি মানুষ।
১৪। বাংলাদেশে কত কোটি মানুষ বসবাস করে?
উঃ যোলো কোটি।
১৫। ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি মানুষের বাস?
উঃ দশ কোটি মানুষের বাস।
১৬। পৃথিবীর বিভিন্ন দেশে আরো প্রায় কত কোটি বাংলাভাষী মানুষ রয়েছে?
উঃ এক কোটি বাংলাভাষী মানুষ রয়েছে।
১৭। মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা
উঃ ৬ষ্ঠ বৃহত্তম ভাষা।
১৮। কোনটি বাংলাদেশের রাষ্ট্রভাষা?
উঃ বাংলা।
১৯। পৃথিবীর ভাষাগুলোকে কোন কোন ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে?
উঃ ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে।
২০। বাংলা ভাষা কোন ভাষা-পরিবারের সদস্য?
উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের সদস্য।
২১। কোন কোন ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের সদস্য?
উঃ ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফারসি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের সদস্য।
২২। বাংলা ভাষার নিকটতম আত্মীয় কি কি?
উঃ অহমিয়া ও ওড়িয়া।
২৩। কোন কোন ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে?
উঃ ধ্রুপদি ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।
২৪। ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে কোন ভাষায় পরিনত হয়েছে?
উঃ বাংলা ভাষায় পরিণত হয়েছে।
২৫। কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
উঃ প্রাকৃত ভাষা থেকে।
২৬। কত হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
উঃ এক হাজার বছর আগে।
২৭। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি?
উঃ চর্যাপদ।
২৮। বাংলা ভাষার রয়েছে কিসের স্বাতন্ত্র্য রয়েছে?
উঃ কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য।
২৯। কোনটি ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ করা যায়?
উঃ ভৌগোলিকা এলাকাভেদে।
৩০। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়?
উঃ উপভাষা।
৩১। বাংলা ভাষার নিজস্ব কি রয়েছে?
উঃ লিপি রয়েছে।
৩২। বাংলা ভাষার লিপির নাম কি?
উঃ বাংলা লিপি।
৩৩। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কতটি?
উঃ ৫০টি।
৩৪। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কতটি?
উঃ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
৩৫। কত হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়?
উঃ প্রায় আড়াই হাজার বছর আগে।
৩৬। ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা কত শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে?
উঃ দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে।
৩৭। বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?
উঃ কুটিল লিপির বিবর্তিত রূপ।
৩৮। কোন কোন ভাষা বাংলা লিপিতে লেখা হয়?
উঃ অহমিয়া, বোড়ো, মণিপুরি প্রভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা হয়।
৩৯। কোন কোন ভাষা এক সময়ে বাংলা লিপিতে লেখা হতো?
উঃ সংস্কৃত এবং মৈথিলি ভাষা।
৪০। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা কোনটি?
উঃ বাংলা।
তথ্যঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি
নবম-দশম শ্রেণি
